CM Suvendu Adhikari | সরকারের টাকা কোনও অভারতীয় পেতে পারে না: মুখ্যমন্ত্রী
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অন্নপূর্ণা যোজনার বিশেষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘২৭ লক্ষ মহিলাদের নাম আছে যাঁরা ভারতীয় নন, ভোটার লিস্টে নাম নেই। কেউ মৃত ব্যক্তি ও কারোর ভোটার কার্ড নেই, কারোর আবার ৩ জায়গায় নাম ছিল। এমন কিছু নাম কাটা হয়েছে। সরকারের টাকা কোনও অভারতীয় পেতে পারে না।’