ATF Price Cut: শুধু এলপিজি সিলিন্ডারই নয়, দাম কমল আরও এক জ্বালানির, আমজনতা কতটা উপকৃত হবেন? | Not Just LPG Cylinder Price, ATF Price Also Decreased, Will Flight Ticket Gets Cheaper? - 24 Ghanta Bangla News
Home

ATF Price Cut: শুধু এলপিজি সিলিন্ডারই নয়, দাম কমল আরও এক জ্বালানির, আমজনতা কতটা উপকৃত হবেন? | Not Just LPG Cylinder Price, ATF Price Also Decreased, Will Flight Ticket Gets Cheaper?

Spread the love

নয়া দিল্লি: ইরান-আমেরিকার সংঘর্ষ থামতেই আগের ছন্দে ফিরছে বিশ্ব। খুলে গিয়েছে হরমুজ প্রণালী। স্বাভাবিক হচ্ছে জাহাজ চলাচল। দাম কমছে অপরিশোধিত ক্রুড তেলের। আর তার প্রভাব ইতিমধ্যে দেশেও দেখা যাচ্ছে। ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমানো হয়েছে। এবার দাম কমল বিমানের জ্বালানি বা এভিয়েশন টার্বাইন ফুয়েল (Aviation Turbine fuel)-এরও।

আজ, ১ জুলাই রাষ্ট্রায়ত্ত তেল মার্কেটিং সংস্থা এটিএফের দাম লিটার প্রতি ৫ টাকা কমানোর সিদ্ধান্ত ঘোষণা করল। এবার থেকে এটিএফের দাম লিটার প্রতি ১১০ টাকায় কমে এল। এই সিদ্ধান্তের ফলে দেশের বিমান সংস্থাগুলি অনেকটাই স্বস্তি পেল। এবার কি বিমান ভাড়া কমবে?

ইরান-ইজরায়েলের সংঘর্ষ শুরু হওয়ার পর, বিশ্ববাজারে জ্বালানির ঘাটতি তৈরি হওয়ায় এবং ক্রুড তেলের দাম বেড়ে যাওয়ায় জেট ফুয়েলের দামও আকাশছোঁয়া হয়েছিল। তবে দুই দেশ সংঘর্ষবিরতিতে যেতেই, বিশ্ব বাজারে আবার ক্রুড তেলের দাম কমেছে। ব্যারেল প্রতি দাম ৭৫ ডলারের নীচে নেমে এসেছে। এবার তারই প্রভাবে এভিয়েশন টার্বাইন ফুয়েল বা এটিএফের দাম কমানো হল।

তবে এটিএফের দাম কমলেও, এখনই যে বিমানের টিকিটের দাম কমবে, তা বলা যাচ্ছে না। মার্কেটের অবস্থা এবং উড়ান সংস্থাগুলির উপরেই নির্ভর করছে বিমানের টিকিটের দাম কমবে কি না।

গতকাল, ৩০ জুন কেন্দ্রীয় সরকার পেট্রোল-ডিজেল ও এটিএফের উপরে এক্সপোর্ট ডিউটির নিয়মে পরিবর্তন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *