কলকাতা: ২৯/D! মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়া হরিশ চ্যাটার্জি স্ট্রিটের একটি আবাসন। সেই আবাসনের ফার্স্ট ফ্লোর। বৃহস্পতিবার দুপুর ১.৪৫ মিনিট নাগাদ হঠাৎই সেখানেই হানা দেন সিআইডি আধিকারিকরা। কিন্তু কেন? জানা যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজে মন্তব্য সংক্রান্ত মামলার তদন্তেই এসেছেন তাঁরা। এই আবাসনে কেন? আসলে ওই বাড়িতেই থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোট বোন। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছোট পিসি। সেই […]