June 2026 - Page 239 of 590 - 24 Ghanta Bangla News
Home

ইথানল মিশ্রিত জ্বালানিতে কি কমবে মাইলেজ? E20, E85 ও E100 নিয়ে কী জানা জরুরি

ভারতে বাড়ছে ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার। E20, E85 ও E100-এর মধ্যে পার্থক্য, মাইলেজের প্রভাব এবং গাড়ির সামঞ্জস্যতা নিয়ে জানুন গুরুত্বপূর্ণ তথ্য। নয়াদিল্লি: ভারতে ইথানল মিশ্রিত জ্বালানির (Ethanol Fuel) ব্যবহার দ্রুত বাড়ছে। ইতিমধ্যেই দেশের অধিকাংশ পেট্রোল পাম্পে E20 জ্বালানি পাওয়া যাচ্ছে। পাশাপাশি বাজারে আসতে শুরু করেছে ফ্লেক্স-ফুয়েল গাড়ি এবং আলোচনায় উঠে এসেছে E85 ও E100-এর মতো […]

Home

এ বার মিস্টির দোকানে ডিম ,এ ডিম ছোড়ায় নয় মুখেই সুখ

রাজ্যে পালাবদলের পরেই ‘সেলিব্রেটি’ ডিম। দুর্নীতি, তোলাবাজি-সহ বিভীন্ন অভিযোগে গ্রেপ্তার হচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতা, কাউন্সিলার, প্রাক্তন বিধায়কদের।  তাঁদের লক্ষ্য করে ছোড়া হচ্ছে ডিম। রেহাই পাননি অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ-রাও। ডিমের হাত থেকে বাঁচতে অনেককে হেলমেট পরিয়ে আদালতে নিয়ে আসছে পুলিশ। তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে চন্দননগর পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল ও প্রাক্তন কাউন্সিলার […]

Home

গর্ভবতী মায়েদের জন্য WHO-র নতুন নির্দেশিকা, বাড়ছে নয়া স্বাস্থ্য উদ্বেগ

গর্ভাবস্থায় ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও স্থূলতার ঝুঁকি মোকাবিলায় নতুন নির্দেশিকা আনছে WHO। মা ও শিশুর সুরক্ষায় জোর আন্তর্জাতিক সংস্থার। জেনেভা: গর্ভাবস্থা ও সন্তান জন্মদানের সময় নারীদের মধ্যে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, স্থূলতা এবং হৃদরোগের মতো অসংক্রামক রোগের (NCD) বাড়তে থাকা ঝুঁকি মোকাবিলায় নতুন নির্দেশিকা তৈরি করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। ২০২৬ সালের ৩০ জুন বিশেষজ্ঞদের নিয়ে […]

Home

AI ডেটা সেন্টার বিস্তারে জলবায়ুর চ্যালেঞ্জ, ভারতের সামনে বড় চ্যালেঞ্জ

তাপপ্রবাহ, বন্যা ও চরম আবহাওয়ার ঝুঁকিতে পড়তে পারে ভারতের ভবিষ্যৎ ডেটা সেন্টার। এআই অবকাঠামো সম্প্রসারণে সতর্ক করল নতুন রিপোর্ট। নয়াদিল্লি: কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ক্লাউড কম্পিউটিং এবং ডিজিটাল পরিকাঠামোয় বিপুল বিনিয়োগ আকর্ষণের দৌড়ে এগিয়ে চলেছে ভারত। তবে এই গেমচেঞ্জার পরিকল্পনার সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে জলবায়ু পরিবর্তন। আন্তর্জাতিক জলবায়ু ঝুঁকি বিশ্লেষণ সংস্থা এক্সডিআই (XDI)-র সাম্প্রতিক […]

Home

ভিসা পেলেন ভোজ়িনহার মা, বিশ্বকাপে রিউনিয়নের অপেক্ষায় কেপ ভের্দের গোলকিপার

এই নিয়ে জেফ্রিস বলেন, ‘স্পেনের বিরুদ্ধে ড্র করে কেপ ভের্দে পুরো বিশ্বকে অনুপ্রাণিত করেছে। আমেরিকা ও গোটা বিশ্ব জুড়ে থাকা কেপ ভের্দের অধিবাসীরা সেই জয় উদযাপন করেছে। কিন্তু সেই আনন্দ ম্লান হয়ে যায় যখন ভোজ়িনহা কাঁদতে কাঁদতে জানান, তাঁর মা ভিসা সমস্যার কারণে মাঠে এসে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে পারেননি। কোনও মায়েরই এমন মুহূর্ত […]

Home

বৈভব সূর্যবংশী বিতর্কে ‘বিস্ফোরক’ বিসিসিআই সচিব

শ্রীলঙ্কা ‘এ’ ম্যাচে উত্তপ্ত ঘটনার পর বৈভবকে ঘিরে জল্পনা বাড়লেও, বিসিসিআই সচিব জানালেন মাঠের বিষয় দেখবেন ম্যাচ অফিসিয়ালরাই। স্পোর্টস ডেস্ক, কলকাতা: ভারত ‘এ’ এবং শ্রীলঙ্কা ‘এ’-এর মধ্যকার ত্রিদেশীয় সিরিজের ম্যাচে বৈভব সূর্যবংশীকে (Vaibhav Sooryavanshi) ঘিরে তৈরি হওয়া বিতর্ক নিয়ে অবশেষে মুখ খুললেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। ১৫ বছর বয়সি ভারতীয় ক্রিকেটারের সঙ্গে শ্রীলঙ্কা ‘এ’-এর ক্রিকেটার […]

Home

মেয়ের বাড়ি থেকে ফেরার পথে ট্রেনের ধাক্কা, মৃত্যু হলো মায়ের

সূত্রের খবর, বৈদ্যবাটি স্টেশনে ডাউন প্ল্যাটফর্মে উঠতে গিয়ে ডাউন ব্যান্ডেল লোকালের ধাক্কায় মৃত্যু হয় তাঁর। বৈদ্যবাটির চক এলাকায় ওই মহিলার মেয়ে-জামাই থাকেন। ওই এলাকার বাসিন্দা কুন্তুল ঘোষের সঙ্গে তাঁর মেয়ের বিয়ে হয়েছে দুই বছর আগে। গত বছর জামাইষষ্ঠীতে মেয়ে-জামাইকে নিমন্ত্রণ করেছিলেন। এ বার তাঁর মেয়ে অন্তঃসত্ত্বা, তাই মেয়েকে দেখাশোনা করতে প্রায়ই আসতেন এই বাড়িতে। সূত্রের […]

Home

রামমন্দির অনুদান বিতর্কে তদন্ত জোর, অযোধ্যায় যাচ্ছেন যোগী

অনুদানের অর্থ আত্মসাতের অভিযোগে তদন্তে নয়া মোড়। এসআইটির তৎপরতার মাঝেই ট্রাস্ট কর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন যোগী আদিত্যনাথ। নয়াদিল্লি: অযোধ্যার রামমন্দিরে (Ram Mandir) প্রাপ্ত অনুদানের অর্থ আত্মসাতের অভিযোগ ঘিরে তদন্ত আরও জোরদার হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই শুক্রবার অযোধ্যা সফরে যাচ্ছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সূত্রের খবর, সফরকালে তিনি রামমন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি শ্রী রাম জন্মভূমি তীর্থ […]

Home

উইকএন্ডে বৃষ্টির পূর্বাভাস, জামাইষষ্ঠীর দিন কেমন থাকবে আবহাওয়া?

আলিপুর আবহাওয়া দফতরের তরফে ২১ জুন অর্থাৎ জামাইষষ্ঠীর দিন পর্যন্ত বিশেষ আবহাওয়া বুলেটিন দেওয়া হয়েছে। কী পূর্বাভাস রয়েছে সেখানে? ১৯ জুন, শুক্রবার উত্তরবঙ্গের পূর্বাভাস: অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে কিছু জায়গায় অতি ভারী থেকে অতিভারী বৃষ্টি (৭-২০ সেমি)। উত্তর দিনাজপুরে কিছু জায়গায় ভারী বৃষ্টি (৭-১১ সেমি)। […]

Home

দানি রামিরেজকে বিদায় জানিয়ে দিল পাঞ্জাব, অপেক্ষায় লাল-হলুদ সমর্থকরা

সোশ্যাল মিডিয়ায় দানি রামিরেজের বিদায় নিশ্চিত করল পাঞ্জাব এফসি। এবার স্প্যানিশ মিডফিল্ডারের ইস্টবেঙ্গলে যোগদান নিয়ে বাড়ছে জল্পনা। সায়ন সেনগুপ্ত, কলকাতা: গত মরসুমটা খুব একটা ভালো যায়নি পাঞ্জাব এফসির (Punjab FC)। গ্ৰীক কোচ প্যানাজিওটিস ডিলমপেরিসের উপর ভরসা রেখেই দল সাজিয়েছিল দেশের প্রথম সারির ফুটবল ক্লাব। দেশীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি ফুটবলার নির্বাচনেও ছিল চমক। এক্ষেত্রে ঐতিহ্যবাহী ডুরান্ড […]