June 2026 - Page 179 of 590 - 24 Ghanta Bangla News
Home

সৌদিকে নিয়ে আর্মাদার ছেলে খেলা, মাঠে নেমেই গোল পেলেন ইয়ামাল

প্রথমার্ধেই চার গোলের দাপট। লামিন ইয়ামাল ও মিকেল ওয়ারজাবালের দুরন্ত পারফরম্যান্সে সৌদি আরবকে ৪-০ গোলে হারিয়ে বিশ্বকাপে শক্তিশালী বার্তা দিল স্পেন। প্রথমার্ধেই চার গোলের দাপট। লামিন ইয়ামাল ও মিকেল ওয়ারজাবালের দুরন্ত পারফরম্যান্সে সৌদি আরবকে ৪-০ গোলে হারিয়ে বিশ্বকাপে শক্তিশালী বার্তা দিল স্পেন।(বিস্তারিত আসছে) এই সংক্রান্ত আরও খবর Post navigation Source link

Home

নতুন করে হামলার হুমকি দিতেই ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

স্থায়ী শান্তি চুক্তির লক্ষ্যে সুইৎজ়ারল্যান্ডে আলোচনায় বসেছে ইরান এবং আমেরিকা। চার চার মাস ধরে চলা সংঘাত অবসানের লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে আলোচনা শুরু হওয়া সত্ত্বেও রবিবার দুই দেশে মধ্যে বাগ্‌যুদ্ধ আরও তীব্র হয়েছে। ইরানে ‘বড় ধরনের হামলা চালানো হবে’ বলে হুমকি দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দু’পক্ষের মধ্যে আলোচনার মধ্যে এই হুঁশিয়ারিকে ভালো চোখে নেয়নি […]

Home

জল বিনা দিশাহারা পাকিস্তান! ভারতকে সরাসরি যুদ্ধের হুমকি

‘জল আটকালে যুদ্ধ নিশ্চিত’ পাকিস্তানি সংবাদমাধ্যম, ARY News-কে দেওয়া এক সাক্ষাৎকারে পাক প্রতিরক্ষামন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, জল ছাড়া পাকিস্তানের অস্তিত্ব বিপন্ন। তাঁর কথায়, ‘জল আমাদের জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ। যে দিন আমরা বুঝব আমাদের সেই নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, সে দিনই আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধে নামব। এটা নিশ্চিত।’ তিনি আরও জানান, ভারত যদি দুই দেশের মধ্য দিয়ে […]

Home

‘কাটমানি’ থেকে চার্টার ফ্লাইট বিতর্ক, আর্থিক কেলেঙ্কারির অভিযোগে চাপে তৃণমূল

দলীয় তহবিলের উৎস, চার্টার বিমানের খরচ ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিচালনা নিয়ে বিস্ফোরক অভিযোগ। নতুন বিতর্কে তৃণমূলের অন্দরে বাড়ছে অস্বস্তি। কলকাতা: একসময় পশ্চিমবঙ্গের রাজনীতিতে কার্যত অপ্রতিদ্বন্দ্বী বলে বিবেচিত তৃণমূল কংগ্রেস (TMC) এখন গভীর অভ্যন্তরীণ সংকটের মুখে (Political Crisis)। বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে বড় পরাজয়ের পর থেকেই দলের অন্দরে অসন্তোষ বাড়ছিল। একের পর এক শীর্ষ নেতা পদত্যাগ […]

Home

ট্রানজ়িট রিমান্ডে কর্নাটক থেকে হুগলিতে আনা হলো তৃণমূলের প্রাক্তন বিধায়ক রামেন্দুকে

পুলিশ সূত্রে খবর, গত ১১ জুন থেকেই পলাতক ছিলেন রামেন্দু। তারকেশ্বর থেকে তিনি প্রথমে যান ওডিশা। সেখান থেকে বিশাখাপত্তনম, তার পর হায়দরাবাদ হয়ে আত্মগোপন করেন কর্নাটকে। যে হেতু তিনি সাধারণ ছোট ফোন ব্যবহার করছিলেন, তাই টাওয়ার লোকেশন ধরে ট্র্যাক করতে বেগ পেতে হয় তদন্তকারীদের। তার পরেও শেষরক্ষা হলো না। কর্নাটকের সাহাপুর থানা এলাকা থেকে তাঁকে […]

Home

হাইতি ম্যাচ জেতার পরেই ব্রাজ়িলে ভিনগ্রহীদের হামলা? মাঝরাতে সরকারি অ্যালার্ট, তীব্র আতঙ্ক

কাকতালীয় ভাবে, মাত্র কয়েকদিন আগেই UFO (আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট) এবং আনআইডেন্টিফাইড অ্যানোমালাস ফেনোমেনা বা UAP সংক্রান্ত বেশ কিছু গোপন ফাইল প্রকাশ্যে এনেছে আমেরিকার পেন্টাগন। সেই রিপোর্টে ভিনগ্রহীদের অস্তিত্বের সরাসরি প্রমাণ না মিললেও, আকাশে একাধিক রহস্যময় বস্তুর উপস্থিতির কথা স্বীকার করা হয়েছে। এমন এক রহস্যময় আবহেই হ্যাকারদের এই ‘এলিয়েন’ অ্যালার্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা বইছে। […]

Home

অসমে বড় মাদকবিরোধী অভিযান, উদ্ধার ১.৩১ কোটি টাকার পোস্তদানা

কাছাড়ে ডিআরআই ও অসম রাইফেলসের যৌথ অভিযানে ৮,৭৬৪ কেজি পোস্তদানা উদ্ধার। গ্রেফতার দুই ব্যক্তি, তদন্তে উঠে আসছে পাচারচক্রের যোগসূত্র। শিলচর: চোরাচালান (Drug Smuggling) রুখতে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। রবিবার অসমের কাছাড় জেলায় যৌথ অভিযানে প্রায় ১.৩১ কোটি টাকা মূল্যের ৮,৭৬৪ কেজি পোস্তদানা (পপি সিডস) উদ্ধার করেছে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) এবং অসম রাইফেলস। […]

Home

ম্যারিজান কাপের ঝড়ে ভারতের প্রথম হার, সেমিফাইনালের দৌড়ে দক্ষিণ আফ্রিকা

বল হাতে ২ উইকেট, ব্যাট হাতে অপরাজিত ৮১ রান। ম্যারিজান কাপের দুরন্ত অলরাউন্ড পারফরম্যান্সে ভারতকে ৬ উইকেটে হারাল দক্ষিণ আফ্রিকা। নয়াদিল্লি: ম্যারিজান কাপের অলরাউন্ড নৈপুণ্যে ভর করে মহিলা টি-২০ বিশ্বকাপে (WomensT20 World Cup) গুরুত্বপূর্ণ জয় তুলে নিল দক্ষিণ আফ্রিকা। রবিবার গ্রুপ ‘এ’-র হাইভোল্টেজ ম্যাচে ভারতকে ৬ উইকেটে হারিয়ে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নিজেদের জোরালোভাবে টিকিয়ে রাখল […]

Home

৩ মাস ধরে নিখোঁজ মেয়ে, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় রাস্তায় খুঁজছেন অসুস্থ বাবা

তিন মাসেরও বেশি সময় ধরে খোঁজ নেই মেয়ের। শেষ পর্যন্ত মেয়েকে খুঁজে পেতে রাস্তায় নেমে পড়লেন অসুস্থ বাবা। তাঁর বুকে-পিঠে ঝুলছে মেয়ের ছবি দেওয়া প্ল্যাকার্ড। তাতে মেয়ের নাম-পরিচয়, শারীরিক বর্ণনা এবং যোগাযোগের নম্বরও রয়েছে। উদ্দেশ্য একটাই— যদি কোনও অপরিচিত মানুষের চোখে পড়ে তাঁর হারিয়ে যাওয়া মেয়ের মুখ। গত ১৩ মার্চ দুপুরের পর থেকে আর খোঁজ […]

Home

কর্নাটক থেকে গ্ৰেফতার তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহরায় কে ধানিয়াখালী থানায় নিয়ে আসার | Former TMC MLA Ramendu Singha Roy brought to Dhaniakhali after Karnataka arrest

কর্নাটক থেকে গ্ৰেফতার তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহরায় কে ধানিয়াখালী থানায় নিয়ে আসার পরই প্রবল বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা।। ছোড়া হলো ডিম ,জুতোর মালা। উঠল চোর স্লোগান। কর্নাটকের সাহাপুর থানা এলাকা থেকে গ্ৰেফতার করা হয় তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দু সিংহ রায়কে। সেখান থেকে তিনদিনের ট্রানজিট রিমান্ডে আজ রাতে […]