সিন্ধু জলবণ্টন চুক্তি নিয়ে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফের সাম্প্রতিক মন্তব্যকে কড়া ভাষায় প্রত্যাখ্যান করল ভারত। মঙ্গলবার দুপুরে বিদেশ মন্ত্রকের (MEA) মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট জানিয়েছেন, নিজেদের চরম ব্যর্থতা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা থেকে বিশ্বের নজর ঘোরাতেই এই ধরনের ‘ভিত্তিহীন দাবি’ করছে ইসলামাবাদ। এর আগে গত রবিবার পাক প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছিলেন, সিন্ধুর জল তাঁদের জাতীয় নিরাপত্তার অংশ। […]