ভূগর্ভস্থ কেবলের উদ্যোগ, তারের জঞ্জাল থেকে মুক্ত হবে ১২ শহর
শ্যামগোপাল রায়
মাথার উপরে ঝুলতে থাকা ইন্টারনেট ও কেবল টিভির তারের জঞ্জাল থেকে এ বার কি পাকাপাকি মুক্তি? পুর দপ্তরের পরিকল্পনা তেমনই। পুরনিগম ও পুরসভা মিলিয়ে মোট ১২টি পুর এলাকায় মাটির তলা দিয়ে কেবল লাইন পাতার এক মেগা পরিকল্পনা হাতে নিচ্ছে পুর দপ্তর। যে তালিকায় নাম রয়েছে কলকাতা, বিধাননগর, দমদম, বরাহনগর, কামারহাটি, আসানসোল, দুর্গাপুর, মালদা, বহরমপুর, শিলিগুড়ির। সূত্রের খবর, এই প্রকল্পের জন্য বিস্তারিত প্রকল্প রিপোর্ট বা ডিপিআর তৈরির কাজ শুরু হবে শিগগিরই। পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হবে সংশ্লিষ্ট পুরনিগম ও পুরসভাকে। পরবর্তীতে রাজ্যের সমস্ত পুর এলাকায় এই প্রকল্প কার্যকর হবে। উল্লেখ্য, কলকাতার কয়েকটি এলাকায় কেবলের লাইন মাটির তলা দিয়ে নিয়ে যাওয়া হলেও, সর্বত্র তা করে উঠতে পারেননি পুর কর্তৃপক্ষ।