পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ, তৃণমূলের প্রাক্তন সাংসদ অপরূপার বিরুদ্ধে মামলা
প্রসঙ্গত, রামনবমীতে অশান্তি সৃষ্টির অভিযোগে অপরূপার স্বামী শাকির আলিকে গ্রেপ্তার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। মঙ্গলবার অপরূপার রিষড়ার বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেখান থেকেই গ্রেপ্তার করা হয় রিষড়া পুরসভার তৃণমূল কাউন্সিলার শাকিরকে। অভিযোগ, স্বামীকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিয়ে যাওয়ার সময়ে বাধা দেন অপরূপা। পুলিশের কাজে বাধা সৃষ্টি করেছেন।