কাসেমিরোর শুরু, মার্তিনেল্লির ফিনিশ, পিছিয়ে থেকেও ম্যাচ জিতে শেষ ১৬-তে ব্রাজ়িল - 24 Ghanta Bangla News
Home

কাসেমিরোর শুরু, মার্তিনেল্লির ফিনিশ, পিছিয়ে থেকেও ম্যাচ জিতে শেষ ১৬-তে ব্রাজ়িল

Spread the love

শুরু থেকে ব্রাজ়িলের চাপের মধ্যে জাপানের গোল। ম্যাচের প্রথম মিনিট থেকে রাশ ব্রাজ়িল রাখলেও খেলার বিপরীতে গিয়ে বাজিমাত করে জাপান। ২৯ মিনিটে দানিলোর বাড়ানোর একটি পাস কেড়ে নিয়ে মাঝমাঠ দিয়ে উপরে ওঠেন কাইশু সানো। তাঁকে বল নিয়ে উঠতে দেখে কাসেমিরো তাড়া করেন। কিন্তু সানোর সঙ্গে আর দৌড়ে পারেননি। দুর্দান্ত ড্রিবল করে তিনি বল নিয়ে বেরিয়ে যান। ৩০ গজ দৌড়ে বক্সের সামনে থেকে বাঁক খাওয়ানো নিচু শট নিয়ে গোল করে দেন সানো। আলিসন বেকার বলের টার্ন বুঝতে পারেননি। এটা ছিল সানোর প্রথম আন্তর্জাতিক গোল। তাৎপর্যপূর্ণ হলো, তিনি প্রথম আন্তর্জাতিক গোল পেলেন বিশ্বকাপের নকআউটে ব্রাজ়িলের বিরুদ্ধে। ফলে এই গোলটা তাঁর কাছে স্পেশাল। তাঁর গোলে ১-০ গোলে এগিয়ে যায় জাপান।

এই গোলের নেপথ্যে যতটা না সানোর কৃতিত্ব, তার থেকেও বেশি ভুল ছিল ব্রাজ়িলের। নিজেদের অর্ধের শুধু বলের নিয়ন্ত্রণ হারানোই নয়, বিপক্ষকে আটকাতে পারেনি ব্রাজ়িলের রক্ষণ। ড্রিবল করে বেরিয়ে যান সানো।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *