সুপ্রিম কোর্টে যাচ্ছেন অনুশ
ইকুয়েস্ট্রিয়ান ফেডারেশন অফ ইন্ডিয়ার অ্যাড হক কমিটি এশিয়ান গেমসের জন্য যে টিম গড়েছিল, তাকেই মান্যতা দিল দিল্লি হাই কোর্ট। এই টিম গঠনের বৈধতা নিয়ে যে প্রশ্ন তুলে আর্জি জানানো হয়েছিল অনুশ আগরওয়ালা ও সুদীপ্তি হাজেলার পক্ষ থেকে। সোমবার বিচারপতি মিনি পুষ্কর্ণ সেই আর্জি বাতিল করে দেন। অনুশ এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।