২০২২-এর স্বপ্নের দৌড় থামেনি এখনও, বিশ্বকাপে ইতিহাস লিখলেন লিওনেল মেসি
ফ্রি-কিকে দুরন্ত গোলে ইতিহাস মেসির
জর্ডনের বিরুদ্ধে এই ম্যাচে প্রথম একাদশে ছিলেন না মেসি। ৬০ মিনিটে পরিবর্ত হিসেবে মাঠে নামেন তিনি। মাত্র ২০ মিনিট পরেই ফ্রি-কিক থেকে সরাসরি গোল করেন। এই গোলের ফলে বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করার রেকর্ড গড়েন মেসি।
২০২২ সালে কাতার বিশ্বকাপ থেকে শুরু হয়েছিল যে যাত্রা, সেই ছন্দ এখনও ধরে রেখেছেন আর্জেন্তিনার অধিনায়ক। ওই বিশ্বকাপে নকআউট পর্বে অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস ও ক্রোয়েশিয়ার বিপক্ষে একটি করে গোল করেছিলেন মেসি। ফ্রান্সের বিপক্ষে ফাইনালে করেছিলেন জোড়া গোল।