সরকারি নির্দেশ ছাড়াই ভাড়াবৃদ্ধি, সঙ্কটে যাত্রীরা
এই সময়, হাওড়া: দীর্ঘদিন ধরে রাজ্যে বাস ও অটোর সরকারি ভাড়ার কাঠামো অপরিবর্তিত থাকায়, একদিকে যেমন পরিবহণ মালিক ও কর্মীদের আর্থিক চাপ বেড়েছে, অন্য দিকে, বিভিন্ন রুটে সরকারি অনুমোদন ছাড়াই ভাড়া বাড়ানোর অভিযোগ উঠেছে। ফলে, যাত্রীদের সঙ্গে পরিবহণ কর্মীদের প্রায়ই বচসা তৈরি হচ্ছে। এরই মধ্যে মালিক-কর্মচারী বিবাদের জেরে বৃহস্পতিবার থেকে বন্ধ হয়ে গিয়েছে হাওড়ার দানেশ শেখ লেন-নিউটাউনগামী ৪২ নম্বর রুটের বাস পরিষেবা। এতে চরম দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা।