বিপর্যস্ত ভেনেজ়ুয়েলায় ফের ভূমিকম্প, আরাগুয়ার উপকূলে ৫.৬ মাত্রার কম্পন, মৃত বেড়ে ১,৪০০
ভেনেজ়ুয়েলার মন্ত্রী দিয়োসদাদো ক্যাবেলো জানান, লা গুয়াইরায় ১০০-রও বেশি বাড়ি ভেঙে পড়েছে। ৭০ হাজারেরও বেশি পরিবার ক্ষতিগ্রস্ত। সরকারি তথ্য অনুযায়ী, জোড়া ভূমিকম্পের জেরে কমপক্ষে ১,৪৩০ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন ৩,২০০-রও বেশি মানুষ। পাশাপাশি সর্বস্ব হারিয়ে ঘরছাড়া হয়েছেন প্রায় ৩,১০০ জন। এই পরিস্থিতিতে উদ্ধারকারী দলের বহর আরও বাড়ানো হচ্ছে বলেই জানিয়েছে সরকার। রাষ্ট্রপুঞ্জের তরফেও ভেনেজ়ুয়েলায় উদ্ধারকারী দল পাঠানো হচ্ছে।