আবার হাতকড়া পরিয়ে পুলিশ পাড়ায় ঘোরাল প্রাক্তন কাউন্সিলারকে
এই সময়: প্রথমে মৃণ্ময় দাস, তার পরে এ বার হাতকড়া পরিয়ে এলাকায় ঘোরানো হলো দক্ষিণ দমদম পুরসভার আর এক প্রাক্তন চেয়ারম্যান পারিষদ, তৃণমূলের দেবাশিস বন্দ্যোপাধ্যায় ওরফে ফুচুকে। শনিবার বিকেলে দেবাশিসকে নিয়ে তাঁর পাড়ায় পৌঁছয় নাগেরবাজার থানার পুলিশ। সেই সময়ে তাঁকে উদ্দেশ করে ‘চোর চোর’ স্লোগান দেওয়া হয়। কেউ কেউ বলেন, ‘ডিম নিয়ে আয়।’