Passport, Credit Card Rules Change: আধার, পাসপোর্ট থেকে ক্রেডিট কার্ড… ১ জুলাই থেকে বদলে যাচ্ছে ৫ বড় নিয়ম | 5 Major Financial Rule Changes from July 1, ITR Deadline, Aadhaar Update, Passport Fee, SBI & HDFC Credit Card Rules
নয়া দিল্লি: শুরু হচ্ছে নতুন মাস। আর নতুন মাস মানেই বদল আসে একাধিক গুরুত্বপূর্ণ আর্থিক নিয়মে। জুলাই মাসেও বেশ কিছু আর্থিক পরিবর্তন (Financial Rules Change) হতে চলেছে। যা সরাসরি প্রভাব ফেলতে পারে দৈনন্দিন জীবনের উপর। অর্থাৎ খরচ বাড়তে পারে। মধ্যবিত্তদের পকেটে টান পড়তে পারে। আয়কর রিটার্ন (ITR) জমা দেওয়া থেকে শুরু করে আধার (Aadhaar Update), পাসপোর্ট (Passport), ক্রেডিট কার্ড (Credit Card)-সহ মোট ৫টি ক্ষেত্রে বড় বদল আসতে পারে।
কী কী পরিবর্তন আসতে চলেছে?
ITR জমা দেওয়ার শেষ দিন ৩১ জুলাই
২০২৫-২৬ অর্থবর্ষের জন্য ITR-1 এবং ITR-2 জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জুলাই। নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা না দিলে জরিমানা গুনতে হতে পারে। পাশাপাশি নির্দিষ্ট ট্যাক্স রেজিম বেছে নেওয়া এবং বেশ কিছু সুবিধাও হারাতে পারেন করদাতারা।
আধারে ই-মেল আপডেট সম্পূর্ণ বিনামূল্যে
১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আধার কার্ডে ই-মেল আইডি আপডেট করার জন্য আর কোনও ফি লাগবে না। আগে এই পরিষেবার জন্য ৭৫ টাকা দিতে হত। UIDAI জানিয়েছে, আধার মোবাইল অ্যাপের মাধ্যমে ই-মেল আপডেট করলে আগামী ছয় মাস কোনও টাকা লাগবে না।
SBI ক্রেডিট কার্ডের নিয়মে পরিবর্তন
১ জুলাই থেকে ‘ফোন পে এসবিআই ক্রেডিট কার্ড পার্পল’ এবং ‘ফোন পে এসবিআই ক্রেডিট কার্ড সিলেক্ট ব্ল্যাক’-এর রিওয়ার্ড পয়েন্ট সংক্রান্ত নিয়ম বদলাচ্ছে। নির্দিষ্ট সীমার বেশি রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যাবে না। এছাড়া কিছু ধরনের অতিরিক্ত লেনদেনেও আর রিওয়ার্ড পয়েন্ট মিলবে না।
HDFC ক্রেডিট কার্ডে নতুন শর্ত
HDFC Bank-এর ক্রেডিট কার্ডের ক্ষেত্রে এয়ারপোর্ট লাউঞ্জ ব্যবহারের নিয়মে পরিবর্তন আনা হচ্ছে। ত্রৈমাসিকে তিনটি বিনামূল্যের ডোমেস্টিক এয়ারপোর্ট লাউঞ্জের সুবিধা পাবেন। তবে তার জন্য আগের ত্রৈমাসিকে অন্তত ৬০ হাজার টাকা খরচ করতে হবে। এই নিয়ম ১ জুলাই থেকেই কার্যকর হবে।
পাসপোর্ট খরচ বাড়ছে
১ জুলাই থেকে সাধারণ (Normal) এবং তৎকাল (Tatkal)—দুই ধরনের পাসপোর্ট তৈরির ফি বাড়ানো হচ্ছে। বিদেশ মন্ত্রক দেশ ও বিদেশে পাসপোর্ট পরিষেবার জন্য নতুন ফি কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে।