Suvendu Adhikari | নিহত বিজেপি কর্মীর বাড়ি গিয়ে আর্থিক সাহায্য তুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
গত ১৫ জুন রাতে বাগনান ২ নম্বর ব্লকের আন্টিলা গ্রাম পঞ্চায়েতের পাইকপাড়ি গ্রামের উপপ্রধান মফিজুল ইসলাম খানের বাড়ির সামনে খুন হয়েছিলেন বিজেপি কর্মী প্রশান্ত দে। ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিলেন। বিজেপি কর্মী খুনের পরেই রাজ্য সরকারের পক্ষ থেকে তার পরিবারের হাতে ৪ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়েছিল। সেই সময় মুখ্যমন্ত্রী আরও ৫ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। সেইমত শনিবার বিকেলে বাগনান থানার বাঁটুল গ্রামের নিহত বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে তার পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।