ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দক্ষিণ ফিলিপিন্স! রিখটার স্কেলে মাত্রা ৬.৪ - 24 Ghanta Bangla News
Home

ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দক্ষিণ ফিলিপিন্স! রিখটার স্কেলে মাত্রা ৬.৪

Spread the love

ম্যানিলা: ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দক্ষিণ ফিলিপিন্স। শুক্রবার ফিলিপিন্সের মিন্ডানাও দ্বীপ এবং সংলগ্ন এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৪।…

6.4 magnitude earthquake strikes southern Philippines

ম্যানিলা: ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দক্ষিণ ফিলিপিন্স। শুক্রবার ফিলিপিন্সের মিন্ডানাও দ্বীপ এবং সংলগ্ন এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৪।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (GFZ) জানিয়েছে, শুক্রবারের এই জোরালো ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৯ কিলোমিটার গভীরে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, মিন্ডানাও দ্বীপের বিস্তীর্ণ অঞ্চলে কম্পন অনুভূত হলেও, বিভিন্ন জায়গায় এর তীব্রতা ছিল আলাদা। কম্পন টের পেতেই আতঙ্কে বহু মানুষ ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।

তবে এই জোরালো ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত সেদেশে কোনও বড়সড় ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। পাশাপাশি, উপকূলীয় এলাকার বাসিন্দাদের জন্য স্বস্তির খবর, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আপাতত কোনও সুনামি সতর্কতাও জারি করা হয়নি। পরিস্থিতি এবং সম্ভাব্য আফটারশকের ওপর নজর রাখছে প্রশাসন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *