তমন্নার নামে পাঠশালা খুলল সিপিএম, ‘মনেপ্রাণে পরিবর্তন চাইছিলাম’, বলছেন মা সাবিনা
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সম্প্রতিই দেখা করেছেন তমন্নার মা সাবিনা ইয়াসমিন। তার পরেই তমন্না খুনের তদন্ত গতি পেয়েছে। গ্রেপ্তারও হয়েছেন পাঁচ জন। শুভেন্দুর সরকারের এই তৎপরতায় খুশি সাবিনা। জানান, তিনি মনেপ্রাণে পরিবর্তন চেয়েছিলেন। অন্য দিকে, বালিগঞ্জে তমন্নার নামে পাঠশালাও খুলেছে সিপিএম। নাম দেওয়া হয়েছে— তমন্না খাতুন স্থায়ী পাঠশালা ও পাঠাগার।