মেদিনীপুর ও ঝাড়গ্রামে জারি রেড অ্যালার্ট
পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। আবহাওয়া দপ্তরের (IMD)-পূর্বাভাস অনুযায়ী, ২৫ জুন বৃহস্পতিবার,পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেল ৪টে ৫৫ মিনিট থেকে পরবর্তী ২ থেকে ৩ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে। দুই জেলার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।