মাস্কের পরেই শঙ্খ, বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ আয়ের CEO এই বাঙালি
বিশ্বের দরবারে ফের এক বাঙালির জয়জয়কার। ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, টেসলা-কর্তা ইলন মাস্কের পরেই বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ আয় করা CEO হলেন যাদবপুরের প্রাক্তনী শঙ্খ মিত্র। আমেরিকার ‘ওয়েলটাওয়ার’ সংস্থার এই CEO-র বার্ষিক প্যাকেজ প্রায় ৭,৭৫১ কোটি টাকা। নিজের মেধা ও অদম্য পরিশ্রমে আন্তর্জাতিক কর্পোরেট দুনিয়ায় এক নতুন নজির গড়লেন এই বঙ্গসন্তান।