দল ব্যর্থ, লুকেই বাজিমাত ফ্যানের, চিনে নিন তুরষ্কের ভাইরাল সমর্থককে - 24 Ghanta Bangla News
Home

দল ব্যর্থ, লুকেই বাজিমাত ফ্যানের, চিনে নিন তুরষ্কের ভাইরাল সমর্থককে

Spread the love

অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হারের পর বিশ্বকাপ অভিযান কার্যত শেষ হয়ে যায় তুরস্কের। পরে প্যারাগুয়ের বিপক্ষে হেরে বিদায় নিশ্চিত হয় তাদের। তবে দলের হতাশার মাঝেও গ্যালারিতে উপস্থিত উদি নেকো সবার নজর কেড়েছেন।

কে এই ‘উদি নেকো’?

ভ্যাঙ্কুভারে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ চলাকালীন ক্যামেরা আচমকাই ঘুরে যায় এক সমর্থকের দিকে। মুহূর্তেই তাঁর ছবি ও ভিডিয়ো ছড়িয়ে পড়ে ইন্টারনেটে।

প্রথম দেখায় তাঁকে দেখে যে কারও চমকে যাওয়ার কথা। পুরো মুখে কালি লগানো, শুধু চুল ও দাড়ি ধবধবে সাদা। চোখে সাদা লেন্স পরানো। দূর থেকে দেখে মনে হতে পারে কোনও রহস্যময় চরিত্র গ্যালারিতে বসে খেলা দেখছেন।

‘উদি নেকো’ নামে পরিচিত হলেও তাঁর আসল নাম নেজদেত ওলচেরমান। বিশ্বকাপ তাঁকে আন্তর্জাতিক পরিচিতি দিলেও তুরস্কে তিনি বহু বছর ধরেই পরিচিত মুখ। তিনি দেশটির ঐতিহ্যবাহী ক্লাব বেসিকতাসের একনিষ্ঠ সমর্থক এবং তুরস্ক জাতীয় দলের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ ম্যাচেই গ্যালারিতে দেখা যায় তাঁকে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *