Weather Latest Update: বৃহস্পতিতে ঢেলে বৃষ্টি হবে এইসব জায়গায়, সতর্ক করল হাওয়া অফিস | Rain forecast in north bengal said by alipore weather office - 24 Ghanta Bangla News
Home

Weather Latest Update: বৃহস্পতিতে ঢেলে বৃষ্টি হবে এইসব জায়গায়, সতর্ক করল হাওয়া অফিস | Rain forecast in north bengal said by alipore weather office

Spread the love

কলকাতার আবহাওয়াImage Credit: Debajyoti Chakraborty/NurPhoto via Getty Images

কলকাতা: প্রবল বৃষ্টি উত্তরবঙ্গে। আরও বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া অফিস। অন্যদিকে দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমের দাপট অব্যাহত। কয়েকদিন অল্প-বিস্তর বৃষ্টি হলেও, তারপর যেই বৃষ্টি বন্ধ অমনি ফের তীব্র গরম। এর মধ্যে ফের বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আর বৃষ্টি না হলে গরম এবং অস্বস্তি থাকবে দক্ষিণবঙ্গে।

উত্তর বিহার থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা যেটি ঝাড়খন্ড গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার ওপর দিয়ে বিস্তৃত। আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলাতেই ঝড় বৃষ্টির হলুদ সর্তকতা। ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত ঝড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি। বিক্ষিপ্তভাবে বজ্রপাতের আশঙ্কা থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।

বৃহস্পতিবার থেকে ফের কমলা সতর্কতা জারি থাকবে উত্তরবঙ্গে। অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা দার্জিলিং থেকে কোচবিহার ওপরের পাঁচ জেলাতে। সপ্তাহের শেষে উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা করছেন আবহাওয়া বিজ্ঞানীরা। এই দু’দিন লাল সতর্কতা জারি হতে পারে উত্তরবঙ্গে। বেশি বৃষ্টির পূর্বাভাস জলপাইগুড়ি,আলিপুরদুয়ারে। এর জেরে পাহাড়ে ধস নামতে পারে।

এ দিকে, প্রবল বৃষ্টির জেরে সিকিমে ধস নামতে শুরু হয়ে গিয়েছে। এর কয়েকদিন আগে বৃষ্টিতে ভেসে গিয়েছিল সিকিম। অন্যদিকে, বৃষ্টির জেরে উত্তরবঙ্গে দুধিয়ার অস্থায়ী সেতু ভেঙে যায়। ধস নেমে বন্ধ হয়ে যায় জাতীয় সড়ক। কয়েকদিন কাটতে না কাটতে ফের বৃষ্টি, ফলে উত্তরবঙ্গে আরও ধস নামবে বলেই আশঙ্কা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *