Uniform Civil Code in West Bengal: রাজ্যেও চালু হবে অভিন্ন দেওয়ানি বিধি? সোমবার আসছে বিল | UCC in West Bengal? Uniform Civil Code Bill to Be Introduced in West Bengal Assembly on Monday
রাজ্যেও চালু হবে অভিন্ন দেওয়ানি বিধি?Image Credit: PTI
কলকাতা: পশ্চিমবঙ্গেও চালু হবে অভিন্ন দেওয়ানি বিধি? রাজ্যের বিজেপি সরকারের বিরাট পদক্ষেপ। আনা হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধির বিল। আগামী সোমবার বিশেষ অধিবেশন রাখা হয়েছে। ওই দিনই পেশ করা হবে এই বিল। এমনটাই সূত্রের খবর। উত্তরাখণ্ড, গুজরাটে ইতিমধ্যেই অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হয়েছে। অসমে গত মে মাসেই অভিন্ন দেওয়ানি বিধি বিল পাশ হয়েছে। পশ্চিমবঙ্গ কি চতুর্থ রাজ্য হতে চলেছে, যেখানে অভিন্ন দেওয়ানি বিধি চালু হবে? কী কী নিয়মবিধি থাকবে অভিন্ন দেওয়ানি বিধিতে?
দেশজুড়েই অভিন্ন দেওয়ানি বিধি চালু করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় সরকারের। ‘এক দেশ, এক আইন’ চালু করার লক্ষ্যেই অভিন্ন দেওয়ানি বিধির পরিকল্পনা, যেখানে ভিন্ন ভিন্ন ধর্ম বা সম্প্রদায়ের জন্য আলাদা আইন থাকবে না। সকলের জন্য একই নিয়ম হবে।
ইতিমধ্যেই দেশের কয়েকটি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হয়েছে। দেশের মধ্যে উত্তরাখণ্ড প্রথম রাজ্য, যেখানে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হয়েছে। ২০২৫ সালের ২৭ জানুয়ারি এই বিধি চালু হয়। উত্তরাখণ্ডে ইউসিসি-তে বহুগামিতা নিষিদ্ধ করা হয়েছে, লিভ ইন সম্পর্কের ক্ষেত্রে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। সম্পত্তিতে সন্তানদের সমান অধিকার, লিভ ইন সম্পর্কে জন্মানো সন্তানকেও আইনি স্বীকৃতির মতো বিধান চালু করা হয়েছে।
একই পথে হেঁটে গুজরাটেও অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হয়েছে। অসমে ইতিমধ্যেই বিধানসভায় বিল পাশ হয়ে গিয়েছে। কী কী আইনি বিধান থাকবে, তা নিয়ে আলোচনা চলছে।
বিস্তারিত আসছে…