মেডিক্যাল ট্যুরিজ়মে সরকারের পাশে থাকবে বেসরকারি ক্ষেত্রও
স্বাস্থ্যকর্তারা জানাচ্ছেন, এতে একদিকে যেমন মেডিক্যাল ট্যুরিজ়ম পুষ্ট হবে, তেমনই রাজ্যের আমজনতার নাগালেও বেসরকারি হাসপাতালের আরও কিছু ‘সরকারি’ বেড আসবে। এ দিকে, রূপক জানান, এখন যে সব বিদেশি রোগী এ রাজ্যে চিকিৎসার জন্য আসেন, তাঁদের মধ্যে ৮০% রোগীই বাংলাদেশের। আর রয়েছে নেপাল, ভুটান ও মিয়ানমারের রোগী। কিছু আফ্রিকার রোগীও আসেন।