ফ্রান্স জুড়ে সঙ্গীত উৎসবে আতঙ্ক, মহিলাদের ধর্ষণের অভিযোগ
ফ্রান্সের বার্ষিক সঙ্গীত উৎসব হয়ে উঠল প্রাণঘাতী। দেশ জুড়েই হয় বিশৃঙ্খলা। হামলার হাত থেকে বাদ যান নি মহিলারাও। একাধিক মহিলাকে ধর্ষণ করা হয় বলেও অভিযোগ। আরও কয়েকজনকে সিরিঞ্জ দিয়ে আঘাত করার মতো ঘটনাও ঘটেছে। এই বিশৃঙ্খলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে অন্তত ২৪৩ জনকে বলে জানিয়েছেন আধিকারিকরা।