তামান্নার খুনের ঘটনায় গ্রেফতার আরও ২, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ সাবিনার

কলকাতা: রাজ্যে বিধানসভা নির্বাচন মাস দেড়েক আগে মিটেছে। আর রাজ্যে পালাবদলের পর থেকেই তৃণমূলের অন্দরে ডামাডোল বেড়ে চলেছে। আসল তৃণমূল কারা, এই নিয়ে চাপানউতোর বাড়ছে। প্রতিদিন তৃণমূলের দুই শিবির নানা পদক্ষেপ করছে। এই নিয়ে রাজনৈতিক মহলে চর্চাও বাড়ছে। আবার বিধানসভায় অধিবেশনে তৃণমূলকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কোনও চোরকে ছাড়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তৃণমূলের প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্তের সম্পর্কে প্রতিদিন নতুন নতুন তথ্য সামনে আসছে। সবমিলিয়ে রাজ্যে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।