৪০ ম্যাচে ১২১, বিশ্বকাপে গোলের বন্যার নেপথ্যে কী? - 24 Ghanta Bangla News
Home

৪০ ম্যাচে ১২১, বিশ্বকাপে গোলের বন্যার নেপথ্যে কী?

Spread the love

বিশেষজ্ঞদের মতে, এবারের গোলবন্যার নেপথ্যে একাধিক কারণ রয়েছে। নতুন প্রযুক্তির বল, বাড়তি স্টপেজ টাইম, ৪৮ দলের বিশ্বকাপ এবং আধুনিক ফুটবলে আক্রমণভাগের খেলোয়াড়দের জন্য বাড়তি সুরক্ষা—সবকিছুই গোলের সংখ্যা বৃদ্ধিতে ভূমিকা রাখছে।

নতুন বল কি বদলে দিয়েছে খেলার চেহারা?

ফিফার দাবি, এ বারের বিশ্বকাপে ব্যবহৃত অফিসিয়াল ম্যাচ বলটি বিশেষ প্রযুক্তিতে তৈরি। বলের গভীর সিম (Deep Seams) এবং বিশেষ নকশা বাতাসে বলের গতিপথকে আরও স্থিতিশীল করে। পাশাপাশি ভেজা বা আর্দ্র আবহাওয়াতেও ভালো নিয়ন্ত্রণের জন্য বলটিতে অতিরিক্ত গ্রিপ যোগ করা হয়েছে।

তবে কোচ ও খেলোয়াড়দের মতে, এই বলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, এর গতি। অস্ট্রিয়ার কোচ রালফ রাংনিক বলেন, ‘এই বলের গতি যেন গোলার মতো। ঠিকভাবে শট নিতে পারলে গোলকিপারের পক্ষে সেটি আটকানো অত্যন্ত কঠিন হয়ে যায়।’

বাড়তি স্টপেজ টাইমও বাড়াচ্ছে গোলের সুযোগ

চলতি বিশ্বকাপে নতুনভাবে চালু হয়েছে হাইড্রেশন ব্রেক। এর ফলে ম্যাচে যোগ করা সময়ও বেড়েছে। অতিরিক্ত কয়েক মিনিট অনেক সময় ম্যাচের ফল বদলে দিতে পারে, আর সেখান থেকেই বাড়ছে গোলের সম্ভাবনা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *