সরকারি স্কুলের ঘুরে দাঁড়ানোর কাহিনি: ‘তমসাংশু কথা’ বই পর্যালোচনা
বই এর নাম – তমসাংশু কথা
লেখক – অমরেশ দেবনাথ
প্রকাশনা সংস্থা – পারস্পরিক
মূল্য – ২০০ টাকা
ব্যতিক্রমী
বর্তমান শিক্ষাব্যবস্থায় সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের মধ্যে চলছে এক রকমের অসম প্রতিযোগিতা। ফলস্বরূপ শতকরা নিরানব্বই শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রসংখ্যা নিম্নমুখী হয়েছে। আর এক শতাংশ বা তার থেকেও কম সংখ্যক কিছু সরকারি বিদ্যালয় আছে, যারা বিদ্যালয়ের ছাত্র সংখ্যা-সহ সামগ্রিক মানোন্নয়ন করে চলেছে একেবারে নিশঃব্দে। লেখক তেমনই একটি বিদ্যালয়ের কিছু বাস্তব ঘটনা তুলে ধরেছেন। পরিকাঠামোগত সমস্যা, রাজনৈতিক হস্তক্ষেপ, শিক্ষকদের মানসিকতার সমস্যা নিয়েও বিদ্যালয়টি গত দশ বছরে পরিকাঠামো-সহ সামগ্রিক মানোন্নয়নের সঙ্গে ছাত্রসংখ্যাকে উল্লেখযোগ্য ভাবে ঊর্ধ্বমুখী করতে পেরেছে।