‘রেড অ্যালার্ট’ ছিলই, জেলায় জেলায় মাঠে-ঘাটে কালান্তক বাজ! রাজ্য জুড়ে মৃত অন্তত ৭ - 24 Ghanta Bangla News
Home

‘রেড অ্যালার্ট’ ছিলই, জেলায় জেলায় মাঠে-ঘাটে কালান্তক বাজ! রাজ্য জুড়ে মৃত অন্তত ৭

Spread the love

মাঠে কাজ করতে গিয়ে মৃত্যু

এ দিকে এ দিন সকালে উত্তরের জেলা কোচবিহারেও বজ্রপাতে দু’জনের মৃত্যু হয়। শীতলকুচির শাটিমারি এলাকায় মাঠ থেকে গোরু আনতে গিয়ে মেনকা বর্মন নামে এক মহিলার মৃত্যু হয়।

সেই সঙ্গে কোচবিহার ১ ব্লকের সুকটাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় মাঠে কাজ করার সময়ে বাজ পড়ে আরমান হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়। এই ঘটনায় আরও তিনজন আহত হন। এমজেএন মেডিক্যাল কলেজে তাঁদের চিকিৎসা চলছে।

পাশাপাশি নিশিগঞ্জে পিন্টু পাটোয়ারী নামে আরও এক ব্যক্তি বাজার থেকে সাইকেলে ফেরার পথে বজ্রাঘাতে আহত হয়েছেন। এ ছাড়া, মাথাভাঙ্গা ১ ব্লকের গোপালপুর ও বৈরাগীরহাটে বাজ পড়ে চারটি গোরুর মৃত্যু হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *