মৌখালির মাতলা নদীর চরে শওকত-পুত্রের ‘সাম্রাজ্য’ এবার ভাঙা হবে, কেন? | Aranyer Kule Cafeteria Faces Demolition: Administration Acts Against Alleged Illegal Matla River Encroachment
নির্বিচারে ধ্বংস করা হয়েছে ম্যানগ্রোভ। দক্ষিণ ২৪ পরগনার মৌখালিতে মাতলা নদীর চর দখল করে বানানো হয়েছে বিশাল ক্য়াফেটেরিয়া। আবার সেই ক্যাফের নাম ‘অরণ্যের কূলে’। রাজ্যে পালাবদলের পরই ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার সেই ক্যাফে নিয়ে বিতর্ক বাধে। বেআইনিভাবে ইমরান মোল্লা ওই ক্যাফে তৈরি করেছেন বলে অভিযোগ। এবার ওই ক্যাফের বিরুদ্ধে পদক্ষেপ করল প্রশাসন। সাতদিনের মধ্যে ‘অরণ্যের কূলে’ ক্যাফে ভেঙে ফেলতে হবে ইমরান মোল্লাকে। না হলে প্রশাসন নিজে থেকে ভাঙবে।