পার্শ্বশিক্ষক, আইসিডিএস কর্মী ও সহায়কদের পাঁচ হাজার টাকা সাম্মানিক বৃদ্ধি
এই সময়: রাজ্যের পার্শ্বশিক্ষক, আইসিডিএস কর্মী এবং সহায়কদের মাসিক সাম্মানিক পাঁচ হাজার টাকা করে বাড়ানো হলো বাজেটে। এতে প্রায় পৌনে তিন লাখ শিক্ষক, কর্মী এবং সহায়ক উপকৃত হবেন। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত সোমবার বাজেট প্রস্তাবে বলেন, ‘নানা সুবিধা থেকে বঞ্চিত অঞ্চলে শিক্ষার সুযোগের গুরুত্বপূর্ণ ঘাটতি পূরণে ও ছাত্র–শিক্ষক অনুপাত উন্নতিতে সাহায্য করেন প্যারাটিচাররা। তাঁদের গুরুত্বপূর্ণ পরিষেবাকে স্বীকৃতি দিতেই তাঁদের সাম্মানিক পাঁচ হাজার টাকা বাড়ানো হচ্ছে।’ স্বপন জানিয়েছেন, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিমের (আইসিডিএস) অন্তর্গত অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়কিদের সাম্মানিক পাঁচ হাজার টাকা বাড়ানো হচ্ছে।