শতাব্দীর দাবি নিয়ে বড় মন্তব্য কুণালের, কী বললেন বেলেঘাটার বিধায়ক? | Kunal Ghosh Reacts as Satabdi Roy Hints at Rebel TMC Leaders Seeking New Political Options
তৃণমূলের সংসদীয় দলে কি আরও ভাঙন? বীরভূমের সাংসদ শতাব্দী রায়ের কথায় জল্পনা তুঙ্গে। শতাব্দীর দাবি, সাংসদদের কয়েকজন বিধায়কদের নিয়ে রাহুল গান্ধীর সঙ্গে যোগাযোগ করেছেন। শতাব্দীর দাবি উড়িয়ে দিলেন না বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। বললেন, “যাঁরা ২ দিন আগেও দিদি দিদি করছিলেন, তাঁরা কয়েকজন ছাব্বিশের নির্বাচনের পর অন্য রাজনৈতিক দলের দরজায় দরজায় কড়া নাড়ছেন।”