West Bengal Budget 2026 Live: হাতে মাদুরকাঠি-জুটের তৈরি বাজেট ফাইল নিয়ে বেরোলেন স্বপন দাশগুপ্ত | West Bengal Budget 2026 Live Finance Minister Swapan Dasgupta Announcement BJP Government Latest News
বাংলায় প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেট। আজ বেলা ১২ টায় বিধানসভায় চলতি আর্থিক বছরের বাকি আট মাসের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। অষ্টাদশ বিধানসভার প্রথম বাজেট ঘিরে তুঙ্গে আলোচনা। এবারের বাজেটে কর্মসংস্থান বৃদ্ধি ও বিনিয়োগে জোর দেওয়া হতে পারে। এছাড়াও নজর থাকবে ডিএ, অন্নপূর্ণ বাজেট বা যুবশক্তি নিয়ে সরকারের কোনও ঘোষণা থাকে কি না। এদিকে, নজর কেড়েছে বাজেট ফাইল। অর্থমন্ত্রী যে ফাইলে বাজেটের পেপার নিয়ে আসবেন, সেই ফাইলের কভার মাদুরকাঠি ও জুটের তৈরি। সেক্ষেত্রে জুটশিল্পে বাড়তি নজর থাকে কি না সেদিকেও নজর থাকবে। বাজেটের সব খবরে নজর রাখতে চোখ রাখুন টিভি৯ বাংলার লাইভ পেজে।