৯ হাজার মানুষের দ্বীপে চলে আসছে সাড়ে ৬ লাখ মানুষ! ‘অরণ্যের বুকে এক আধুনিক শহর’, কী পরিকল্পনা? - 24 Ghanta Bangla News
Home

৯ হাজার মানুষের দ্বীপে চলে আসছে সাড়ে ৬ লাখ মানুষ! ‘অরণ্যের বুকে এক আধুনিক শহর’, কী পরিকল্পনা?

Spread the love

সরকারের পরিকল্পনা, ২০৪৭ সালের মধ্যে তিন ধাপে গ্রেট নিকোবরকে গড়ে তোলা হবে ‘অরণ্যের বুকে এক আধুনিক শহর’ হিসেবে। এই মেগা প্রকল্পের মূল ভরকেন্দ্র চারটি পরিকাঠামো। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ৪৪,০০০ কোটি টাকার আন্তর্জাতিক কন্টেনার ট্রান্সশিপমেন্ট টার্মিনাল। বর্তমানে ভারতের প্রায় ৭৫ শতাংশ ট্রান্সশিপমেন্ট কার্গো কলম্বো, সিঙ্গাপুর ও ক্ল্যাংয়ের মতো বিদেশি বন্দরের উপর নির্ভরশীল। সরকারের দাবি, নতুন বন্দর চালু হলে প্রতি বছর প্রায় ২০-২২ কোটি মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ১,৭০০-১,৯০০ কোটি টাকা সাশ্রয় হতে পারে।

এ ছাড়া বছরে ১ কোটি যাত্রী সামলানোর ক্ষমতাসম্পন্ন একটি আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি হবে। প্রায় ১৪৯.৬ বর্গকিলোমিটার এলাকা জুড়ে গড়ে তোলা হবে আধুনিক টাউনশিপ, যেখানে থাকবে আবাসন, শিক্ষা, স্বাস্থ্য ও নগর পরিষেবার ব্যবস্থা। পাশাপাশি শহরের বিদ্যুতের চাহিদা মেটাতে তৈরি হবে গ্যাস ও সৌরশক্তি নির্ভর একটি হাইব্রিড পাওয়ার প্ল্যান্ট। সব মিলিয়ে, একটি নির্জন দ্বীপকে আন্তর্জাতিক বাণিজ্য ও যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *