সংখ্যালঘু সেলের পদ ছাড়লেন ইটাহারের বিধায়ক,
রবিবার ইটাহারের চেকপোস্ট সংলগ্ন নিজের বাড়িতে বসেই পদত্যাগের কথা ঘোষণা করেন মোশারফ। তিনি বলেন, ‘আমি দলকে জানিয়ে দিয়েছি যে, সংখ্যালঘু সেলের পদে থাকছি না। আমার কাজ করতে অসুবিধা হচ্ছে। পদ আঁকড়ে বসে থেকে যদি কাজ করতে না পারি, থেকে কী করব? মায়েরও শরীর ভালো না। আমারও চিকিৎসার জন্য বাইরে যেতে হবে।’