দুই ছেলের নামে ইউনিয়ন! বিতর্কে তারেকের মন্ত্রী - 24 Ghanta Bangla News
Home

দুই ছেলের নামে ইউনিয়ন! বিতর্কে তারেকের মন্ত্রী

Spread the love

প্রতিমন্ত্রীর এই কাণ্ড নিয়ে বিরোধীরা সংসদে সরব হলে স্পিকার মিরকে ব্যাখ্যা দিতে বলেন। সংসদে মির বলেন, ‘এই নামকরণে আমার কোনও হাত নেই। স্থানীয় বাসিন্দারা গণশুনানিতে তাঁদের ইউনিয়নের নামকরণ করেছেন।’ প্রতিমন্ত্রীর দাবি, সীমান্ত ও দিগন্ত তাঁর ছেলের নাম হতে পারে, কিন্তু নতুন দুই ইউনিয়ন যে তাঁদেরই নামে, এমন কোনও কথা নেই। এটা কাকতালীয়। মিরের দাবি, এ সব তাঁকে হেয় করার জন্য প্রচার করা হচ্ছে! এ দিকে, প্রতিমন্ত্রীর নামকরণ নিয়ে খবর করায় চার সাংবাদিকের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের মামলা হয়েছে। বগুড়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ স্থানীয় এক সাংবাদিক চার জনের বিরুদ্ধে মামলাটি করেছেন। অভিযোগ, এই প্রতিবেদনে ‘মাননীয়’ প্রতিমন্ত্রীর মানহানি ঘটেছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *