উইকএন্ডে বৃষ্টির পূর্বাভাস, জামাইষষ্ঠীর দিন কেমন থাকবে আবহাওয়া? - 24 Ghanta Bangla News
Home

উইকএন্ডে বৃষ্টির পূর্বাভাস, জামাইষষ্ঠীর দিন কেমন থাকবে আবহাওয়া?

Spread the love

আলিপুর আবহাওয়া দফতরের তরফে ২১ জুন অর্থাৎ জামাইষষ্ঠীর দিন পর্যন্ত বিশেষ আবহাওয়া বুলেটিন দেওয়া হয়েছে। কী পূর্বাভাস রয়েছে সেখানে?

১৯ জুন, শুক্রবার

উত্তরবঙ্গের পূর্বাভাস:

অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে কিছু জায়গায় অতি ভারী থেকে অতিভারী বৃষ্টি (৭-২০ সেমি)। উত্তর দিনাজপুরে কিছু জায়গায় ভারী বৃষ্টি (৭-১১ সেমি)। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ৪০-৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।

দক্ষিণবঙ্গের পূর্বাভাস:

ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমানে একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে সামান্য বৃষ্টির সম্ভাবনা। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও মুর্শিদাবাদে ৪০-৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *