Reliance Jio IPO: অম্বানীর হাত ধরে কোটিপতি হওয়ার সুযোগ, Reliance Jio-র IPO আনার ঘোষণা মুকেশ অম্বানীর! | Big News for Stock Market Investors: Mukesh Ambani Announces Reliance Jio IPO, Listing in SEBI Today - 24 Ghanta Bangla News
Home

Reliance Jio IPO: অম্বানীর হাত ধরে কোটিপতি হওয়ার সুযোগ, Reliance Jio-র IPO আনার ঘোষণা মুকেশ অম্বানীর! | Big News for Stock Market Investors: Mukesh Ambani Announces Reliance Jio IPO, Listing in SEBI Today

Spread the love

রিলায়েন্স জিয়োর আইপিও-র ঘোষণা অম্বানীর।Image Credit: PTI

নয়া দিল্লি: কয়েক বছরের জল্পনার অবসান। দীর্ঘ প্রতীক্ষার পর ঘোষণা করা হল রিলায়েন্সের আইপিও নিয়ে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ অম্বানী ঘোষণা করলেন রিলায়েন্স জিয়োর স্টক মার্কেটে আত্মপ্রকাশ নিয়ে। এটাই রিলায়েন্সের পরবর্তী বড় মাইলস্টোন হতে চলেছে।

আসছে রিলায়েন্সের আইপিও-

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ৪৯ তম বার্ষিক জেনারেল মিটিংয়ে সংস্থার কর্ণধার মুকেশ অম্বানী জানান যে কোম্পানির বোর্ড মিটিংয়ে জিয়ো প্ল্যাটফর্মের রেড হেরিং প্রসপেক্টাসের খসড়া সম্মতি পেয়েছে। শীঘ্রই বাজারে আসতে চলেছে রিলায়েন্স জিয়োর আইপিও। আজ, শুক্রবারই সেবি (SEBI)-র কাছে রেজিস্টার করা হতে পারে।

ভারতের অন্যতম বড় ইনিশিয়াল পাবলিক অফারিং বা আইপিও (IPO) হতে চলেছে রিলায়েন্স জিয়োর এই অফারিং। বিপুল বিনিয়োগ হবে বলেই অনুমান। একদিন আগেই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জও নিজের আইপিও-র জন্য নথি দাখিল করেছে। এই দুই বড় বড় প্রতিষ্ঠানের আইপিও আনার পরিকল্পনায় ভারতের ক্য়াপিটাল মার্কেটে বিনিয়োগের বড় জোয়ার আসতে পারে।

এজিএম বৈঠকে মুকেশ অম্বানীর এই ঘোষণা থেকেই জিয়ো প্ল্যাটফর্মের আইপিও প্রক্রিয়া শুরু হল। গত বছরই অম্বানী জানিয়েছিলেন যে ২০২৬ সালের প্রথম ভাগের মধ্যে আইপিও আনবে জিয়ো। ২৭ কোটি টাকার ইক্যুয়িটি শেয়ার হতে পারে।

আইপিও-র ঘোষণা করে মুকেশ অম্বানী বলেন যে এটা শুধু কোম্পানির জন্যই নয়, রিলায়েন্সের শেয়ার হোল্ডারদের জন্যও মাইলস্টোন। তিনি বলেন, “এটা আমার জন্য, সম্পূর্ণ রিলায়েন্স পরিবার এবং এর লক্ষ লক্ষ শেয়ারহোল্ডারদের জন্য খুব ইমোশনাল মোমেন্ট।”

কেন জিয়ো-র আইপিও নিয়ে এত হইচই?

২০১৬ সালে আত্মপ্রকাশের পরই ভারতের টেলিকম সেক্টরে জোয়ার এনেছিল রিলায়েন্স জিয়ো। বর্তমানে দেশের সবথেকে বড় টেলিকম অপারেটর সংস্থা জিয়ো। বিগত ১০ বছরে জিয়ো টেলিকম সেক্টর থেকে বিস্তার করে ডিজিটাল সার্ভিস, ক্লাউড, এন্টারপ্রাইজ সলিউশন ও আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করছে। এই লিস্টিং বিশ্বের কাছে জিয়ো তথা ভারতের দক্ষতা ও ক্ষমতা তুলে ধরবে বলেই দাবি করেছেন অম্বানী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *