BJP Workers Attacked। নদিয়ায় বিজেপি কর্মীদের উপর হামলা
নদিয়ার করিমপুরে বিজেপি কর্মীদের লক্ষ্য করে বোমা হামলার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল এলাকায়। ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন বিজেপি কর্মী। স্থানীয় সূত্রে খবর,করিমপুর ২ নম্বর ব্লকের সাহেবপাড়া এলাকায় জনকল্যাণ শিবির থেকে বাড়ি ফেরার পথে বিজেপি কর্মীদের উপর হামলা চালানো হয়। অভিযোগ, দুষ্কৃতীরা তাঁদের লক্ষ্য করে বোমা ছোড়ে। বিস্ফোরণে কয়েক জন গুরুতর জখম হন। আহতদের উদ্ধার করে প্রথমে নদীডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকেরা।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় থানারপাড়া থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।হামলার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।