লালবাজারে আত্মসমর্পণ ‘পুষ্পা’র, নগরপালের হাতে অস্ত্র তুলে দিয়ে কী বললেন মাওবাদী নেত্রী?
বেলপাহাড়ির মেচুয়া গ্রামের বাসিন্দা শকুন্তলা। ২২ নম্বর প্ল্যাটুনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। থাকলেন বিহার, ঝাড়খণ্ড এবং ওডিশার সীমানায় থাকতেন। শকুন্তলা বলেন, ‘সরকার বলেছে, পুনর্বাসন দেওয়া হবে। এর আগেও অনেকে পেয়েছেন। তাই আত্মসমর্পণ করেছি। বাকি যাঁরা এখনও আছেন, তাঁরা মূলস্রোতে ফিরে আসুন। আমার মত, আপনারাও আত্মসমর্পণ করুন। আমি মনে করছি, এটাই ঠিক রাস্তা।’