ডুয়ার্সে রেললাইনে হাতি, চালকদের তৎপরতায় রক্ষা পেল বন্যপ্রাণ
ডুয়ার্সের সেবক ও গুলমা স্টেশনের মাঝে হঠাৎ করেই রেললাইনে চলে আসে একটি বুনো হাতি। সেই সময় ওই রেলট্র্যাক ধরে যাচ্ছিল একটি মালগাড়ি। হাতি লক্ষ্য করেই ইমার্জেন্সি ব্রেক করেন মালগাড়ির চালক। চালকের তৎপরতায় প্রাণ বাঁচে গজরাজের।