জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, আগাম ব্যবস্থা নিতে নির্দেশ মন্ত্রীর
২০২৫–এ প্রবল বৃষ্টিতে মিন্টো পার্ক, বালিগঞ্জ, গড়িয়াহাট, বেহালা, গড়ফা, নেতাজিনগর–সহ কলকাতার একাধিক এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছিল। যা নিয়ে বিরোধী দল হিসেবে বিজেপি চাঁছাছোলা ভাষায় আক্রমণ করেছিল তৎকালীন তৃণমূল সরকারকে। বছর ঘোরার সঙ্গে সঙ্গে বাংলায় সরকারও ঘুরে গিয়েছে। রাজ্যের মসনদে এখন বিজেপি। আর বিরোধী পক্ষে তৃণমূল। তাই পুরোনো সরকারের ‘গাফিলতি’ শুধরে নিতে চাইছে বিজেপি সরকার। সূত্রের খবর, রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে, কোন এলাকায় কোন সরকারি কর্মী রাস্তার পাশে বাতিস্তম্ভগুলি পরীক্ষা করছেন, তার তালিকা তৈরি করতে হবে। পরীক্ষা শেষে সংশ্লিষ্ট সরকারি কর্মীকে লিখিত ভাবে জানাতে হবে যে, তাঁর নজরদারিতে থাকা বাতিস্তম্ভগুলিতে কোনও সমস্যা আছে কী নেই। কারণ, অতীতে বারবার দেখা গিয়েছে, শহরে কোনও দুর্ঘটনা ঘটলে দায় এড়ানোর প্রক্রিয়া শুরু হয় সংশ্লিষ্ট সংস্থাগুলির মধ্যে। সেই কৌশলে জল ঢেলে দিয়েছেন অগ্নিমিত্রা।