কোটি টাকার কাফ সিরাপ পাচারের চেষ্টা, নাম জড়াল তৃণমূল নেতার
রাজ্যে পালাবদলের পরে একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সামনে আসছে। কখনও সরকারি ত্রাণের বালতি, ত্রিপল, থান চুরির অভিযোগ। আবার কখনও হুমকি ও তেলাবাজির অভিযোগ। ইতিমধ্যেই গ্রেপ্তারও হয়েছেন বেশ কয়েকজন তৃণমূল নেতা। এ বার সেই তালিকায় যুক্ত হলো ইংরেজ বাজারের তৃণমূল নেতা মারুফ শেখের নাম। তিনি ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি। কাফ সিরাপ পাচারের অভিযোগ তাঁর বিরুদ্ধে। বাজেয়াপ্তও করা হয়েছে ২২ হাজার কাফ সিরাপের বোতল। মঙ্গলবার গভীর রাতে মহদিপুর সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটলেও প্রকাশ্যে এসেছে আজ বুধবার। ওই ঘটনায় ইতিমধ্যেই একজনকে আটক করেছে পুলিশ।