এক ম্যাচ পরেই ভিসা বাতিল ইরানি প্লেয়ারের, সরকারকে সমর্থনের ফল?
কেন তোরাবিকে নিয়ে বিতর্ক?
তিনি ইরানের সরকারপন্থী অবস্থানের জন্য পরিচিত। ২০১৯ সালের সরকারবিরোধী আন্দোলনের সময় এক ক্লাব ম্যাচে তিনি এমন একটি টি-শার্ট পরেছিলেন, যাতে লেখা ছিল—‘দেশকে বাঁচানোর একমাত্র উপায় হলো নেতৃত্বের প্রতি আনুগত্য।’
ফেব্রুয়ারিতে আমেরিকা ও ইজ়রায়েলের বিমান হামলার পর ইরানে যে আঞ্চলিক উত্তেজনা তৈরি হয়েছিল, সেই সময়ে তেহরানের ভালিয়াসর স্কয়ারে আয়োজিত সরকারপন্থী সমাবেশগুলোতেও নিয়মিত দেখা গেছে তাঁকে।
বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে তোরাবির সঙ্গে ইসলামিক রেভল্যুশনারি গার্ড করপস (IRGC)-র ঘনিষ্ঠ সম্পর্কের কথাও উল্লেখ করা হয়েছে। আমেরিকা IRGC-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও আগেই জানিয়েছিলেন, IRGC-র সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের ক্ষেত্রে আমেরিকা বিশেষ সতর্কতা অবলম্বন করবে। আর সেখানেই তোরাবির নাম যুক্ত হয়।