আরও বিপাকে অরূপ? রক্ষাকবচকে চ্যালেঞ্জ করে মামলা হাইকোর্টে | Fresh Trouble for Arup Biswas? Petition Challenges His Legal Shield in Calcutta High Court
আরও কি বিপাকে পড়তে চলেছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস? তৃতীয় তলবও এড়িয়েছেন তিনি। এই পরিস্থিতিতে তাঁর রক্ষাকবচকে চ্যালেঞ্জ করে মামলা হল কলকাতা হাইকোর্টে। প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করলেন শতদ্রু দত্ত আইনজীবী অরিন্দম জানা। মামলা দায়েরের অনুমতি দিয়েছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। চলতি সপ্তাহেই মামলার শুনানি সম্ভাবনা।