West Bengal Police: টেকনোলজি থেকে AI, ভোল বদলে যাবে রাজ্য পুলিশের, স্বাক্ষর হল মউ চুক্তি  | From technology to ai use state police signs mou with rastriya raksha university - 24 Ghanta Bangla News
Home

West Bengal Police: টেকনোলজি থেকে AI, ভোল বদলে যাবে রাজ্য পুলিশের, স্বাক্ষর হল মউ চুক্তি  | From technology to ai use state police signs mou with rastriya raksha university

Spread the love

কলকাতা: প্রযুক্তি থেকে দক্ষতা- সবদিক দিয়ে রাজ্যের পুলিশকে আরও কেতাদুরস্ত করতে বড় পদক্ষেপ রাজ্য সরকারের। এবার রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মউ (MoU) স্বাক্ষর করল রাজ্য পুলিশ। বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) উপস্থিতিতে সেই চুক্তি স্বাক্ষর হয়। রাজ্য পুলিশের (State Police) সার্বিক উন্নয়নের জন্যই এই চুক্তি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

শুভেন্দু অধিকারী জানান, স্বাক্ষর করার জন্য নভেম্বর ২০২৫-এই এসেছিল এই বিশ্ববিদ্যালয়। কিন্তু আগের সরকার প্রস্তাব গ্রহণ করেনি বলে জানিয়েছেন শুভেন্দু। তিনি বলেন, “আমরা সরকারে আসার পরে এই মউ স্বাক্ষর করার সিদ্ধান্ত নিই। তদন্তের স্বার্থে আধুনিক প্রযুক্তির সাহায্য নেওয়ার পাশপাশি আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (AI) ব্যবহার করার সুযোগ থাকবে। এই কোর্স করার জন্য পুলিশের সাব ইনস্পেক্টর থেকে শুরু করে আইপিএস পদমর্যাদার অফিসারেরা এবং যাঁরা সন্ত্রাস-বিরোধিতায় কাজ করতে চান, তাঁরা এই কোর্স করতে পারবেন। এতে রাজ্য এবং কলকাতা পুলিশের তদন্ত, সাইবার অপরাধ থেকে শুরু করে বিভিন্ন ধরনের অপরাধ দমনে সাহায্য করবে।”

শুভেন্দু এদিন উল্লেখ করেন, আগে এ রাজ‍্যের পুলিশের বিশেষ সুনাম ছিল গোটা বিশ্বে। কিন্তু গত কয়েক বছরে পুলিশি ব্যবস্থাই তলানিতে চলে গিয়েছে। পুলিশকে সামরিক বাহিনীর মতো শক্তিশালী করা হবে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। পুলিশের দক্ষতা থাকলেও তাদের সেভাবে ব্যবহার করা হয়নি বলেও পূর্বতন সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলেন শুভেন্দু।

পাশাপাশি, পুলিশে আরও নিয়োগ করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। ১৬ হাজার কনস্টেবল ট্রেনিং নিয়ে বসে আছেন। তাঁদের জন্য নিয়োগ শুরু করা হবে বলে আশ্বাস দিয়েছেন এদিন। মেয়েদের নিরাপত্তা থেকে শুরু করে সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেছেন তিনি। এই রাষ্ট্রীয় রক্ষা ইউনিভার্সিটির সহযোগিতা অনেক সুদৃঢ় করবে বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *