হুগলির কোন্নগরে ফের বুলডোজ়ার অভিযান
কোন্নগরে ফের বুলডোজ়ার অভিযান। সরকারি জমিতে তৈরি তৃণমূলের পার্টি অফিস ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো জোড়াপুকুর এলাকায়। অভিযানে নেতৃত্ব দেন উত্তরপাড়ার বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী। বিধায়কের অভিযোগ, দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল করে ওই কার্যালয় চালানো হচ্ছিল। তাঁর দাবি, অবৈধ জায়গা দখলমুক্ত করতেই এই পদক্ষেপ। ভবিষ্যতেও সরকারি জমির উপর গড়ে ওঠা এমন সব নির্মাণের বিরুদ্ধে বুলডোজ়ার অভিযান চলবে বলে হুঁশিয়ারি দেন বিধায়ক।