রেগে গিয়ে শ্রীলঙ্কার প্লেয়ারকে ধাক্কা, এত কম বয়সে এ ভাবে কেন মেজাজ হারাচ্ছে বৈভব?
সুপার ওভারে হেরে ক্ষোভ বৈভবের
ডাম্বুলার (Dambulla) রাঙ্গিরি আন্তর্জাতিক স্টেডিয়ামে (Rangiri Dambulla International Stadium) নির্ধারিত ৫০ ওভারে দুই দলই ২৬৫ রান করে। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ‘এ’ ১৬ রান তোলে। সেই ওভারে একটি ওয়াইড এবং শেষ বলে নো-বল নিয়ে বিতর্কও তৈরি হয়। জয়ের জন্য ১৭ রানের লক্ষ্য পায় ভারত ‘এ’ (India A)।
ভারতের হয়ে ব্যাট করতে নামেন সূর্যাংশ শেডগে (Suryansh Shedge) ও বৈভব সূর্যবংশী। কিন্তু শ্রীলঙ্কার বোলার কুগাথাস মাথুলানের (Kugathas Mathulan) দুরন্ত বোলিংয়ের সামনে ৯ রানের বেশি তুলতে পারেননি তাঁরা। ফলে ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা ‘এ’।
ম্যাচের পর শ্রীলঙ্কার ক্রিকেটারদের সঙ্গে বচসা
জয়ের পর শ্রীলঙ্কার ক্রিকেটাররা উচ্ছ্বাসে মেতে ওঠেন। সেই সময় বৈভবকে বেশ বিরক্ত দেখায়। টেলিভিশনের ছবিতে দেখা যায়, শ্রীলঙ্কার অলরাউন্ডার বিশেন হালামবাগের (Vishen Halambage) সঙ্গে তার কথা কাটাকাটি হচ্ছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে এক পর্যায়ে বৈভবকে প্রতিপক্ষ ক্রিকেটারকে ধাক্কা দিতেও দেখা যায়।