চুল পড়া কমাতে Curd Rice Hair Pack, জানুন ব্যবহার ও উপকারিতা। Ei Samay
বর্তমানে চুল পড়ার সমস্যা প্রায় সকলের মধ্যেই দেখা যায়। তাই চুল সুস্থ, মজবুত ও ঝলমলে রাখতে অনেকেই নানা ধরনের ঘরোয়া টোটকা ব্যবহার করেন। এমনই একটি সহজ এবং কার্যকর উপায় হলো সেদ্ধ ভাত ও টক দইয়ের হেয়ার প্যাক। এই গরমে যেমন পেট ঠান্ডা রাখে তেমনই আপনার চুলের জন্যও দারুণ উপকারী। এই প্রাকৃতিক মিশ্রণ রুক্ষ, প্রাণহীন ও ফ্রিজি চুলে নতুন প্রাণ ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে। কখন এই প্যাক ব্যবহার করবেন, কী কী উপকার পাবেন? কী ভাবে বানাবেন?
কখন ব্যবহার করবেন এই হেয়ার প্যাক?
চুল অত্যন্ত শুষ্ক, রুক্ষ হয়ে গেলে ও উজ্জ্বলতা হারিয়ে ফেললে, সেদ্ধ ভাত ও দইয়ের মিশ্রণ চুলের জন্য দারুণ উপকারী হতে পারে। সেদ্ধ ভাতে রয়েছে কার্বোহাইড্রেট, ভিটামিন ডি এবং অ্যামিনো অ্যাসিড, যা দইয়ের সঙ্গে মিশে চুলকে গভীর ভাবে পুষ্টি জোগায়। এই উপাদানগুলি চুলের প্রাকৃতিক আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে এবং চুলকে আরও নরম ও মসৃণ করে তোলে।
কেন ব্যবহার করবেন এই হেয়ার প্যাক?
খুশকির সমস্যা কমায়
অনেকেরই মাথার ত্বকে খুশকি বা ড্যান্ড্রফের সমস্যা থাকে। দইয়ের মধ্যে থাকা ল্যাকটিক অ্যাসিড মাথার ত্বকে জমে থাকা ময়লা, মৃত কোষ এবং কিছু সংক্রমণ দূর করতে সাহায্য করে। ফলে খুশকির সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে আসে এবং স্ক্যাল্প পরিষ্কার থাকে।
চুল পড়া কমাতে সাহায্য করে
চুলের গোড়া দুর্বল হয়ে গেলে চুল পড়ার প্রবণতা বেড়ে যায়। দই ও ভাতের এই প্যাকে থাকা প্রোটিন এবং অন্যান্য পুষ্টিগুণ চুলের ফলিকলকে শক্তিশালী করতে সাহায্য করে। নিয়মিত ব্যবহার করলে চুলের গোড়া মজবুত হয় এবং চুল পড়ার সমস্যা কিছুটা কমতে পারে।