আধারে বড় পরিবর্তন! mAadhaar-এর বদলে আসছে নতুন Aadhaar App, কী করতে হবে গ্রাহকদের?
এতদিন হোটেল, সিম কার্ড, ভাড়া চুক্তি বা বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে আধার কার্ডের ফটোকপি জমা দিতে হতো। এর ফলে প্রয়োজনের তুলনায় বেশি ব্যক্তিগত তথ্য বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে পৌঁছে যেত। নতুন অ্যাপ QR-কোড ভিত্তিক ডিজিটাল যাচাইয়ের মাধ্যমে এই নির্ভরতা কমাতে চায়। ব্যবহারকারী প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট তথ্যই শেয়ার করতে পারবেন।